Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৮ জানুয়ারি ২০২৪
০৫:৩০ পূর্বাহ্ন

রাসিক মেয়রের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য আসাদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: courtesy call

আজ সোমবার দুপুরে নগর ভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।

সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়ে মিষ্টিমুখ করান রাসিক মেয়র। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news