Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৩ সেপ্টেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আরব আমিরাতের রাষ্ট্রীয় ক্ষমা পেলেন সেই ৫৭ বাংলাদেশি

অনলাইন ডেস্ক : The 57 Bangladeshis received the state pardon of the United Arab Emirates

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় দেশটির ফেডারেল আদালতে সাজা পাওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এসব বাংলাদেশিদের ক্ষমা করেন।

শিগগিরই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাজা মওকুফের এ কথা জানান।

ছাত্র আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় বড় ধরনের বিক্ষোভ মিছিল করেন প্রবাসী এসব বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাতে অননুমোদিত বিক্ষোভ নিষিদ্ধ।

বিক্ষোভ করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫৭ বাংলাদেশিকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দিয়েছিল সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আদালত। ৫৭ জনের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটলে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার ওই বাংলাদেশিদের মুক্তির জন্য তৎপরতা শুরু করে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news