Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৪ সেপ্টেম্বর ২০২৪ | ০১:৪৯ পূর্বাহ্ন

চির বিদায় নিলেন হকির ওস্তাদ ফজলু

অনলাইন ডেস্ক : ০৪ সেপ্টেম্বর ২০২৪

পুরো নাম ফজলুল ইসলাম। তবে হকি আঙিনায় তিনি ‘ওস্তাদ ফজলু’ নামেই পরিচিত। তৃণমূলের কোচ হিসেবে তার বেশ খ্যাতি আছে। যার হাত ধরে রাসেল মাহমুদ জিমিসহ অনেকেই হকিতে প্রতিনিধিত্ব করছেন।

জিমিদের সেই ওস্তাদ আর নেই, আজ বুধবার মারা গেছেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ওস্তাদ ফজলুর মৃত্যু নিয়ে কোচ আজিজুল্লাহ হায়দার জামাল বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার আগে আরমানিটোলা সরকারী স্কুল মাঠ থেকে তাকে বাসায় দিয়ে এসেছিলাম। মনে হচ্ছিল, কী নিয়ে যেন দুশ্চিন্তা করছিলেন। আমি বারবার জানতে চেয়েছিলাম কী হয়েছে। বলেনি। ছোট থেকে আমরা এক সাথে বড় হয়েছি, এক সাথে খেলেছি। আজ সে চলে গেলো।’


হকির ওস্তাদ ফজলু ...সংগৃহীত ছবি