Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৫ সেপ্টেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কক্সবাজারে অস্ত্রগুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Rohingya terrorists arrested with weapons

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বড়ইতলী এলাকা থেকে অস্ত্র-গুলি সহ একজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, র‌্যাবের আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে পালংখালী ইউনিয়নের বটতলী বড়ইতলী এলাকায় একজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর দুপুরে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সন্দেহজনকভাবে পালায়নের চেষ্টাকালে ধাওয়া করে একজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি তার কাছে অবৈধ অস্ত্র-গুলি রয়েছে বলে স্বীকার করে। পরে গ্রেফতার ব্যক্তির দেহ তল্লাশী করে দেশীয় তৈরী ১টি এলজি এবং ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। 

গ্রেফতার সন্ত্রাসী মোঃ ওসমান (১৬) (রোহিঙ্গা নাগরিক), পিতা-আব্দুস সালাম, বালুখালী-১, ক্যাম্প নং-৮/ডব্লিউ, ব্লক-এ/৫৪, উখিয়া। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ওসমান জোরপূর্বক বাস্তুচ্যুত পার্শ্ববর্তী দেশের নাগরিক। সে উখিয়ার সীমান্ত এলাকা হতে অবৈধ অস্ত্র-গুলি বিক্রয় এবং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদক ও আধিপত্য বিস্তারকেন্দ্রিক বিভিন্ন অপরাধ কর্মকান্ড সংঘঠিত করতো বলে জানায়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news