Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ০৬ সেপ্টেম্বর ২০২৪ | ০৫:১৩ পূর্বাহ্ন

মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৪

অনলাইন ডেস্ক ০৬ সেপ্টেম্বর ২০২৪

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারানো একটি মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার বাতিসা নানাকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, উপজেলার বাতিসা নানাকরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেনে একটি পিকআপভ্যান দাঁড়িয়ে ছিল।

ভোরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাস গিয়ে ওই মাইক্রোবাসে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আমরা নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছি।

মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৪। __সংগৃহীত ছবি