Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৬ সেপ্টেম্বর ২০২৪
০৬:৫৯ পূর্বাহ্ন

২০ বছর ও ১৪০ ম্যাচ অপেক্ষার পর এলো জয়

অনলাইন ডেস্ক : Victory came after 20 years and 140 matches

র‍্যাংকিংয়ের সবচেয়ে বাজে দল হিসেবে তকমাটা অনেক দিন ধরেই বয়ে আসছে সান মারিনো। সেটা মুছে যায়নি অবশ্য।

কিন্তু ২০ বছর ও ১৪০ ম্যাচের অপেক্ষার পর জয়ের অমৃত স্বাদ পেল তারা। নেশনস লিগে গতকাল লিখটেনস্টেইনকে দলটি হারিয়েছে ১-০ গোলে। আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে এটি তাদের দ্বিতীয় জয়।

দি সেরাভাল্লে স্টেডিয়ামে ৫৩ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেছেন নিকো সেনসোলি। ইতালির চতুর্থ স্তরের একটি ক্লাবে খেলে থাকেন ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার। সান মারিনো যখন প্রথম জয় পায় তখন তার জন্মও হয়নি। ২০০৪ সালে সেবার লিখটেনস্টেইনকেই হারিয়েছিল তারা।  

এরপর থেকে টানা ২০ বছর ও ১৪০ ম্যাচ জয়হীনভাবে কাটায় সান মারিনো। ফুটবল ইতিহাসে এটাই  সবচেয়ে বেশি ম্যাচে জয় না পাওয়ার রেকর্ড। সেই রেকর্ডের ইতি টেনে এখন নিশ্চয়ই স্বস্তি পাচ্ছে র‍্যাংকিংয়ের একদম তলানির দলটি (২১০)। সেই সঙ্গে আনন্দে ভেসেছে ৬১ বর্গকিলোমিটারের ৩৩ হাজার মানুষ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news