Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৭ সেপ্টেম্বর ২০২৪
০৩:৪৬ পূর্বাহ্ন

তিন উপদেষ্টা গণভবনে

অনলাইন ডেস্ক : Three advisers in Ganabhaban

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান গণভবন পরিদর্শন করেছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গণভবনে যান তারা। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের লক্ষ্যে প্রাথমিকভাবে পরিদর্শন করলেন তারা।

এর আগে গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

যুব ও ক্রীড়া এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া ফেসবুক পোস্ট করে বিষয়টি নিশ্চিত করে একটি ছবি শেয়ার করেন।


সেখানে তিনি লেখেন, ‘গণভবনের দেয়াল...

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের লক্ষ্যে প্রাথমিক পরিদর্শন।’

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news