Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৭ সেপ্টেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মাহবুবর রহমান

অনলাইন ডেস্ক : Dr. Mahbubur Rahman

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান। 

শনিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. শেখ সাদ আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, ড. মাহবুবর রহমান ৭ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। 

এর আগে, আওয়ামী লীগ সরকারের পতনের পর সদ্য সাবেক প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক গত ৭ আগস্ট পদত্যাগ করেন। এরপর থেকে পদটি ফাঁকা ছিল।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news