Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৯ সেপ্টেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ভুটান সফর শেষে দেশে ফিরেছেন জামালরা

অনলাইন ডেস্ক : Jamals have returned home after visiting Bhutan

ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ দল। আজ বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে দেশে পা রাখেন জামাল-মোরসালিনরা।

ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। ম্যাচের শুরুতেই মোরসালিনের গোলে জয় নিশ্চিত করেছিল সফরকারীরা। তবে দ্বিতীয় ম্যাচে আবারও ভুটান ট্র্যাজেডির জন্ম নেয়। ভুটানের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে বসে বাংলাদেশ। চাংলিমিথান স্টেডিয়ামে একই ব্যবধানের জয় নিয়ে প্রতিশোধ নেয় স্বাগতিকরা।  

দ্বিতীয় ম্যাচের হারের পর কাবরেরা বলেছিলেন, ‘আজ আমরা ফাঁকা জায়গা কাজে লাগাতে পারিনি, এটা স্বাভাবিক বিষয়। কখনো কখনো আমরা গোল করতে পারি…যদি গোল নাও করতে পারি, তাহলে আমরা ভালোভাবে রক্ষণ সামলাই, যেটা দ্বিতীয়ার্ধে করতে পেরেছিলাম, কিন্তু যে গোলটি খেলাম, সেটা হয়তো আমরা আটকাতে পারতাম কিন্তু পারিনি। ঠিক আছে, ফুটবলে এমন কিছু হতেই পারে। হার মেনে নিতে হয়। ’

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news