Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৯ সেপ্টেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কক্সবাজারে শান্তি ও সামাজিক সম্প্রীতি অনুষ্ঠান

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Peace and Social Harmony Program in Cox's Bazar

কক্সবাজারে শান্তি ও সামাজিক সম্প্রীতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ সেপ্টেম্বর বিকেলে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী ও মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার ইফতেখার হোসাইন।

শান্তি ও সম্প্রীতি সংলাপে আমন্ত্রিত অতিথি ছিলেন কক্সবাজার চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা, জাগো নারী ফাউন্ডেশনের কর্ণধার শিউলি শর্মা, ধর্মীয় নেতা প্রজ্ঞানন্দ ভিক্ষু ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু।

অনুষ্ঠানে ২য় অধিবেশন পরিচালনা করেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মনজুর আলম। এতে সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ তাদের স্ব স্ব মতামত ব্যক্ত করেন।

প্রোগ্রামে বলা হয়, ২০১০ সাল থেকে ফাউন্ডেশনের যাত্রা হলেও ২০১৭ সালে অফিসিয়াল কাজ শুরু হয়। আমাদের সকলের কামনা একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মান। যেখানে বিভেদের বদলে থাকবে একতা এবং উত্তেজনার বদলে থাকবে সহযোগিতা। আজকের এই সংলাপ সেই ভবিষ্যতের দিকে একটি পদক্ষেপ, যেখানে শান্তি ও সম্প্রীতি আমাদের পরিচয় হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news