Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১১ সেপ্টেম্বর ২০২৪ | ০৭:০৬ পূর্বাহ্ন

বিএনপির নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

অনলাইন ডেস্ক : ১১ সেপ্টেম্বর ২০২৪

 বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসন।  

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনারের ডিপুটি হেড অব মিশন ক্লিনটন পোবকে এবং প্রথম সচিব লারা অ্যাডামস।

এর আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষে আগামী ১৫ সেপ্টেম্বর (রোববার) ঢাকায় সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এছাড়া বিগত প্রায় ১৬ বছরে আওয়ামী লীগের আমলে দলীয় নেতাকর্মীসহ যেসব ব্যক্তি গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় আলাদা সমাবেশের আয়োজন করবে দলটি।

ছবি