Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১২ সেপ্টেম্বর ২০২৪
০২:৪৫ পূর্বাহ্ন

কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট মোহাম্মদ তারেক

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Advocate Mohammad Tarek

কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক মনোনীত হয়েছেন এডভোকেট মোহাম্মদ তারেক।

পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও পূর্ণ গতিশীল করার লক্ষ্যে বুধবার ১১ সেপ্টেম্বর জেলা নেতৃবৃন্দের আলোচনার ভিক্তিতে জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তারেককে ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদানের জন্য আবেদন করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক নূরুল আমিন সিকদার। 

আবেদনে জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মুজিবুল হক চুন্নু সাংগঠনিক কর্মকান্ডের প্রয়োজনে সুপারিশ করলে পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এই আবেদন অনুমোদন করে কক্সবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ তারেককে দায়িত্ব প্রদান করেন। যা ইতিমধ্যে কার্যকর হয়েছে।

বিজয়বাংলা নিউজকে পার্টির দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, জেলা জাতীয় পার্টির আহবায়ক হাজী মোঃ ইলিয়াস দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় সাংগঠনিক কর্মকান্ড ব্যাহত হওয়াতে এই সিদ্ধান্ত। নতুন দায়িত্বপ্রাপ্ত আহবায়ক এডভোকেট মোহাম্মদ তারেক সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণে সকলের সহযোগিতা কামনা করেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news