Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১২ সেপ্টেম্বর ২০২৪ | ১০:১৮ পূর্বাহ্ন

কক্সবাজারে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১২ সেপ্টেম্বর ২০২৪

কক্সবাজার পৌরসভার সৈকতপাড়া এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বিজয় বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, কক্সবাজার সদর থানার মামলা নং-১৬/৫১৭, তাং-১৯/৮/২০২৪, ধারা-৩৬৪/৩০২/১১৪/৩৪ পেনাল কোড মোতাবেক দায়েরকৃত মামলার আসামি গ্রেফতারে র‌্যাব-১৫ এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। এরই প্রেক্ষিতে গতকাল দুপুরে গোপন সংবাদে র‌্যাব-১৫ সদর ব্যাটালিয়নের একটি আভিযানিক দল সৈকতপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা সংক্রান্ত দায়েরকৃত মামলার এজাহার নামীয় পলাতক আসামি নুরুল আলম (৩৫), পিতা-ফয়েজ আহম্মদ, সৈকতপাড়া, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভাকে গ্রেফতার করতে সক্ষম হয়।