Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১২ সেপ্টেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কক্সবাজারে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Fugitive accused of murder case arrested

কক্সবাজার পৌরসভার সৈকতপাড়া এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বিজয় বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, কক্সবাজার সদর থানার মামলা নং-১৬/৫১৭, তাং-১৯/৮/২০২৪, ধারা-৩৬৪/৩০২/১১৪/৩৪ পেনাল কোড মোতাবেক দায়েরকৃত মামলার আসামি গ্রেফতারে র‌্যাব-১৫ এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। এরই প্রেক্ষিতে গতকাল দুপুরে গোপন সংবাদে র‌্যাব-১৫ সদর ব্যাটালিয়নের একটি আভিযানিক দল সৈকতপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা সংক্রান্ত দায়েরকৃত মামলার এজাহার নামীয় পলাতক আসামি নুরুল আলম (৩৫), পিতা-ফয়েজ আহম্মদ, সৈকতপাড়া, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভাকে গ্রেফতার করতে সক্ষম হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news