Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১২ সেপ্টেম্বর ২০২৪ | ১০:৩৩ পূর্বাহ্ন

পদ্মায় নিহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক: ১২ সেপ্টেম্বর ২০২৪

রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের পদ্মা নদীতে নৌকা ডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে পবা উপজেলা পরিষদ নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। 

দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহায়তায় টাকার চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত।  

এইসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির, উপজেলা প্রকৌশলী মোকবুল হোসেন, হরিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল মুশফিকুর রহমান ও ইউপি সদস্য হুুমায়ন কবির।

পদ্মায় নিহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান