Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৯ সেপ্টেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আশুলিয়ার শিল্পাঞ্চলে কর্মপরিবেশ স্বাভাবিক ॥ আজও বন্ধ ২২ কারখানা

অনলাইন ডেস্ক : Working environment is normal in the industrial area of ​​Ashulia

শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন চলছে। তবে এখনো বন্ধ রয়েছে ২২টি কারখানার উৎপাদন। এদের মধ্যে অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে ১৬টি ও বাকি ছয়টি কারখানায় সাধারণ ছুটি চলছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল ৮টা থেকে খোলা কারখানার শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন। এখনও পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভসহ শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।

তবে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলটিতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অব্যাহত আছে শিল্পাঞ্চলে সেনা টহল।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, অন্যান্য দিনের চেয়ে আজ শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রয়েছে। খোলা কারখানায় উৎপাদন চলছে। তবে এখনো বন্ধ রয়েছে ২২টি পোশাক কারখানা। আশা করা যাচ্ছে শনিবার সব বন্ধ কারখানা খুলে দেবে কারখানা কর্তৃপক্ষ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news