Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৯ সেপ্টেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

পবায় সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক Day-long mobile training with participation of cooperatives

রাজশাহীর পবা উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দক্ষ সমবায়ী ও সফল সমবায় সমিতি গঠনের লক্ষ্যে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২৫ টি সমবায় সমিতির ২৫ জন সমবায়ী প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ বিআরডিবি হলরুমে রাজশাহী জেলা সমবায় কার্যালয় ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট এর পরিচালনায় দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহরাব হোসেন।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সমবায় অফিসার মোঃ আকরাম হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহিদ হাসান রাসেল, উপজেলা সমবায় অফিসার মোঃ সুলতানুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মোঃ নাসির উদ্দীন, সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী প্রশিক্ষক পলাশ উদ্দিন ও নাসরিন আলম।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news