Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২২ সেপ্টেম্বর ২০২৪
০২:২৯ পূর্বাহ্ন

কুয়াকাটা থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

অনলাইন ডেস্ক : 2 friends killed in motorcycle accident

কুয়াকাটা ভ্রমণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কান্দি গ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার বগুরামপুর গ্রামের বিজিবি সদস্য শাবু মোল্লার ছেলে মো. উৎস মোল্লা (১৭) ও তার বন্ধু একই উপজেলার ফুলদার গ্রামের মো. রবিউল শেখের ছেলে তিতাস শেখ (১৮)। উৎস মোল্লা বাবা-মায়ের একমাত্র সন্তান। সে একাদশ শেণির শিক্ষার্থী ছিল।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এম এ নোমান বলেন, মোটরসাইকেলের গতি বেশি থাকায় মহাসড়কের কান্দি এলাকায় চাকা সড়কের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতদের পরিবারে খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news