Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১২ অক্টোবর ২০২৪
০২:১৪ অপরাহ্ন

শেরেবাংলা নগরে যুবলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : Jubo League leader arrested in Sherbangla Nagar

 

রাজধানীর মোহাম্মদপুর ইউনিট ৩২ নম্বর ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি মো. নূরনবীকে (৪৫) রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

শুক্রবার (১১ অক্টোবর) রাতে রাজধানী শেরে বাংলা নগর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


শনিবার (১২ অক্টোবর) র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় মো. সুজন (২৪) হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মো. নূরনবীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news