Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৫ অক্টোবর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

মাদরাসা শিক্ষা বোর্ডের আলিমে পাসের হার ৯৩.৪০ শতাংশ

অনলাইন ডেস্ক : Board of Madrasa Education


 

 

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৪০ শতাংশ। এবার আলিমে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬১৩ জন। আর গত বছর পাসের হার ছিল ৯০ দশমিক ৭৫ শতাংশ, সে হিসাবে এ বছর পাসের হার বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সব বোর্ডের এইচএসসি ও সমমানের ফলাফলের সারসংক্ষেপ থেকে এ তথ্য জানা গেছে।
ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। সেই হিসেবে পাসের হারও কিছুটা কমেছে।
গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী, আট দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news