Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৫ অক্টোবর ২০২৪
০৪:১৩ অপরাহ্ন

নিয়ামতপুরে এইচএসসিতে পাসের হার ৭৯.১৩

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি HSC pass rate is 79.13


নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এবার এইচএসসিতে পাসের হার  ৭৯ দশমিক ১৩ শতাংশ।  জিপিএ-৫ পেয়েছে ১৩২ জন পরীক্ষার্থী। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি কলেজ থেকে।

আজ মঙ্গলবার  দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, এবার নিয়ামতপুর উপজেলায় মোট এইচএসসি পরীক্ষার্থী ছিল ১ হাজার ১৪৫ জন জন। এর মধ্যে পাস করেছে ৯০৬ জন।  । সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি কলেজ থেকে। এই প্রতিষ্ঠান থেকে ১০২ জন পরীক্ষার্থী  জিপিএ-৫ পেয়েছে।
আলিম পরীক্ষায় পাসের হার ৯৭ দশমিক ৩৯ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ১১৫ জন। পাস করেছে ১১২ জন। কোনো পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করেছে।

ভোকেশনালে পাসের হার ৮২ দশমিক ৮৮ শতাংশ।  মোট পরীক্ষার্থী ছিল ১৪৬ জন। পাস করেছে ১২১ জন। জিপিএ-৫ পেয়েছে সাত জন পরীক্ষার্থী। একটি প্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করেছে। প্রতিষ্ঠানটি হলো বটতলীহাট মহিলা কারিগরি কলেজ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news