Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১৫ অক্টোবর ২০২৪ | ০৪:১৮ অপরাহ্ন

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক ১৫ অক্টোবর ২০২৪

রাজশাহী সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়। উপস্থিত উত্তীর্ণ শিক্ষার্থীদের মিষ্টি মুখ করান কলেজের সুযোগ্য অধ্যক্ষ  প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ জনাব প্রফেসর জেসমিন আকতার, সকল শিক্ষক-কর্মকর্তা এবং উত্তীর্ণ শিক্ষার্থীবৃন্দ। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১০৯৩ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণ করে। তন্মধ্যে মোট ১০৫৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৬৭১ জন এবং পাশের হার ৯৬.৬১। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কলেজের বিভিন্ন সহশিক্ষা সংগঠনের শিক্ষার্থীরা বাদ্যযন্ত্র বাজিয়ে এবং একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আনন্দ প্রকাশ করে। এ সময় অধ্যক্ষ মহোদয় উপস্থিত কৃতি শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার আশা ব্যক্ত করেন। 
 

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ। ছবি: বিজয় বাংলা