Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৫ অক্টোবর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নৌবাহিনীর অভিযানে কুতুবদিয়ায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Arms and ammunition recovered

 


কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিশেষ অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোররাতে কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর এলাকায় এই অভিযান চালানো হয়।
নৌবাহিনীর সূত্র জানায়, অভিযান পরিচালনার সময় একটি বাড়ির পুকুর পাড়ে মাটির নিচে পুতে রাখা অবস্থায় ১টি একনলা বন্দুক, ১টি পিস্তল, ৭ রাউন্ড তাজা গোলা এবং ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কেউ আটক হয়নি।
বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা গেছে, সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে নিয়মিতভাবে টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news