Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৫ অক্টোবর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আইজি প্রিজন্সের কক্সবাজার জেলা কারাগার পরিদর্শন

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Syed Md Motaher Hossain

 

 


কক্সবাজার জেলা কারাগার পরিদর্শন করেছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন এনডিসি, পিএসসি। 
গতকাল পরিদর্শনে আসলে আইজি প্রিজন্সকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান জেল সুপার মো: শাহ আলম খান। এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইয়ামিন হোসেন, জেলার আবু মুছা সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজি প্রিজন্স জেলা কারাগারের সার্বিক কার্যক্রম ঘুরে দেখে সন্তুষ্ট প্রকাশ করেন। কারাগারের কর্মরত কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হন। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন।
 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news