Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৯ জানুয়ারি ২০২৪
১১:৩১ অপরাহ্ন

বিজয়ী ২৯৮ জন সংসদ সদস্য শপথ নিলেন

অনলাইন ডেস্ক Parliament election

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৮ জনের সংসদ সদস্য হিসেবে শপথ অনুষ্ঠান শুরু হয়েছে। এর মধ্য দিয়ে একাদশ সংসদ বিলুপ্ত এবং দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হলো।


আজ (বুধবার) সকাল ১০টার কিছু সময় পর শেরে বাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। 


সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী শপথকক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে।

 

শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদন্দিতা করা আওয়ামী লীগের ২২২ জন, জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬২ ও অন্যান্য দলের ৩ জন বিজয়ী।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news