Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৬ অক্টোবর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বিচারকদের পদত্যাগের দাবিতে আজ হাইকোর্ট ঘেরাও কর্মসূচি

অনলাইন ডেস্ক : High court siege program demanding resignation of judges

 

আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আজ হাইকোর্ট ঘেরাও কর্মসূচি রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ গতকাল এ ঘোষণা দেন। 


এ কর্মসূচি ঘিরে আজ সকাল থেকে হাইকোর্টসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সকাল থেকে হাইকোর্ট মাজার গেটসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। সেই সঙ্গে সাদা পোশাকেও রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 


হাইকোর্ট মাজার গেটে নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ সদস্য বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আমরা এখানে আজ দায়িত্ব পালন করছি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news