Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৬ অক্টোবর ২০২৪
০৬:৫৭ অপরাহ্ন

সাকিবকে নিয়েই বাংলাদেশের দল ঘোষণা

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট cricket

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি। বুধবার বিকেলে ঘোষণা করা ১৫ জনের দলে নেই কোনো নতুন মুখ। ভারত সফর থেকে বাদ দেওয়া হয়েছে মাত্র একজনকে। তিনি হলেন পেসার খালেদ আহমেদ।


যাকে নিয়ে সবার কৌতূহল, আগ্রহ সেই সাকিব আল হাসান যথারীতি আছেন দলে। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই টেস্টের স্কোয়াডে পেসারের আধিক্য নেই। মাত্র তিনজন পেসার (তাসকিন, হাসান মাহমুদ ও নাহিদ রানা)। তবে স্পিনারের ছড়াছড়ি। সাকিব, মিরাজ, তাইজুলের সাথে বাড়তি হিসেবে আছেন অফস্পিনার নাইম হাসানও।
প্রথম টেস্টের দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল হাসান জয়, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news