Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৭ অক্টোবর ২০২৪
০২:০০ অপরাহ্ন

স্বামীকে খুঁজতে এলেন স্ত্রী, ফুসকা খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণ

অনলাইন ডেস্ক : Organized rape by blistering

 

নাটোরের লালপুরে স্বামীর সন্ধানে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী (২৬)। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা।
ভুক্তভোগী নারী জানান, সৌদি আরব থাকাকালীন লালপুরের শান্ত নামে এক যুবককে বিয়ে করেন তিনি। স্বামী শান্তর খোঁজে লালপুরে আসেন। পরে লালপুর থানা থেকে অজ্ঞাত এক ব্যক্তি তাকে স্বামীর সন্ধান করতে সহায়তার কথা বলে লালপুর ত্রিমোহণী মোড়ে নিয়ে গিয়ে শরবত ও ফুসকা খাওয়ান। কিছুক্ষণ পর অজ্ঞাত ওই যুবক তার আরো তিন বন্ধুকে নিয়ে এসে ভ্যানযোগে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটিপাড়ার রাস্তায় নিয়ে যান। পরে সেখানে একটি আমবাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে নগদ টাকা ও মোবাইল নিয়ে যান। অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানিয়েছেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাননি তিনি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news