Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৭ অক্টোবর ২০২৪ | ০৭:০৫ অপরাহ্ন

দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে পিকআপের ধাক্কা॥ চালক-হেলপারের মৃত্যু

বিশেষ প্রতিনিধি,সিরাজগঞ্জ ১৭ অক্টোবর ২০২৪

 

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সীমান্তবাজার এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায়  চালক ও হেলপার নিহত হয়েছেন। 
নিহতরা হলেন- রংপুর জেলার ঘোড়াঘাট গ্রামের মো. মুক্তার হোসেনের ছেলে মো. আশরাফুল (২৩) ও মোহাম্মদ আলীর ছেলে মো. রনি (২২)। এরা দুউ জন পিকআপের চালক ও হেলপার।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সীমান্তবাজার এলাকায় একটি মালবাহী ট্রাকের টায়ার পাংচার হয়। চালক ট্রাক থামিয়ে ট্রায়ার পরিবর্তন করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি পিকআপ পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।

দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে পিকআপের ধাক্কা, চালক-হেলপারের মৃত্যু