Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৭ অক্টোবর ২০২৪
০৭:১৩ অপরাহ্ন

ইলিশ শিকারের দায়ে ১৮ জনের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ Imprisonment for hilsa hunting

 

 

নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের পদ্মা-যমুনায় ইলিশ শিকারে দায়ে আটক ১৮ জনকে ১৮ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন শিবালয় উপজেলা প্রশাসনের গঠিত ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার পদ্মা-যমুনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শরীফ (২৪), হৃদয় (২৫), রাসেল (২২), শফিকুল (১৮), নায়েব আলী (৭০), মোঃ আলিম (২২), সুরুজ্জামান(২৭), রবিউল(২৬), নূর নবী (১৮), মমিন (২৭), ইকবাল (৪৬), সুমন (২০), শহীদুল (১৮), সাগর(৩০), মতিউর রহমান (৩৬), সাদ্দাম হোসেন (৩০),খায়রুল ইসলাম(৩০) ও শরিফুল (২৪)
কে আটক করা হয়। আটককৃতরা মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর, পাবনা ও ঢাকার সাভার এলাকার বাসিন্দা।
অভিযানে জব্দ করা হয় প্রায় দু'লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ১২০ কেজি মা'ইলিশ। 
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিনের পরিচালিত অভিযানে সহায়তা করেন মৎস্য অফিস, কোস্টগার্ড ও আনসার বাহিনী।
জানাযায়, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে আটক প্রত্যেককে ১৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদানসহ অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও  জব্দকৃত  ইলিশ স্থানীয় এক এতিমখানায় বিতরন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা' ইলিশ ক্রয়-বিক্রয়, বহন, বিতরণ ও আহরণ বন্ধ থাকবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বেলাল হোসেন জনকণ্ঠকে জানিয়েছেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news