Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৯ অক্টোবর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

’মব’ এর শক্তি প্রয়োগ সমগ্র বিচার ব্যবস্থাকে অকার্যকর করে দিবে

বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক জাসদ National Socialist Party-Jasad

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৯ অক্টোবর ২০২৪ তারিখ প্রদত্ত বিবৃতিতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে অন্তর্বর্তীকালীন সরকার  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পরিচয়ে 'মব'-এর শক্তি প্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। 

জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি মনে করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে 'মব' এর শক্তি প্রয়োগ সমগ্র বিচার ব্যবস্থাকে বিপন্ন ও অকার্যকর করে দিবে। 

জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি সর্বোচ্চ আদালত থেকে নিম্ম আদালত পর্যন্ত বিচারপতি ও বিচারকগণের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news