Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২০ অক্টোবর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতির চক্র ভেঙে দেয়া হয়েছে

অনলাইন ডেস্ক Advisor Muhammad Fawzul Kabir Khan

বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতির চক্র ভেঙে দেয়া হয়েছে জানিয়ে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, গ্যাস অনুসন্ধানে বিগত সরকারের তেমন আগ্রহ ছিল না। বরং তারা জরুরি কারণ ও বাড়তি চাহিদা দেখিয়ে বিদ্যুৎকেন্দ্র তৈরি করেছে।

তিনি আরও বলেন, এখন থেকে সরকার বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করবে না সরকার। সিদ্ধান্ত আসবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি’র মাধ্যমে। রোববার দুপুরে (২০ অক্টোবর) ফরেন চেম্বার আয়োজিত সভায় এই তথ্য জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।


উপদেষ্টা জানান, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে চাইলে আপত্তি নেই। তবে সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করতে চাইলে অবশ্যই দরপত্রের মাধ্যমে আসতে হবে। তিনি বলেন, সরকার ক্ষমতা নেয়, কিন্তু আমরা দায়িত্ব নিয়েছি। মন্ত্রণালয়ে এখন আর কোনো নির্ধারিত বিডার নেই।


এ সময় তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমার কোনো ঋণ নেই। কিন্তু সরকারের এই দফতরের দায়িত্ব নেয়ার পর থেকেই আমার কাছে অনেকেই টাকা পায়। সীমান্ত দিয়ে যারা আমাদের বিদ্যুৎ দিচ্ছেন তারা ডলার পান।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news