Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২২ অক্টোবর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫০ ক্যাডেট এসআইকে অব্যাহতি

অনলাইন ডেস্ক : 250 cadets are exempted from SIK

 

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে প্রশিক্ষণরত ২৫০ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। সেখানে ৮২৩ জন প্রশিক্ষণরত ক্যাডেট এসআই ছিলেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫০ ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে।


জানা গেছে, ২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল। ৪ নভেম্বর এটি শেষ হওয়ার কথা ছিল।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news