Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২২ অক্টোবর ২০২৪ | ০৪:৪০ অপরাহ্ন

বাংলাদেশ নকল নবীশ এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২২ অক্টোবর ২০২৪

 



উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ নকল নবীশ এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার কাউন্সিল অধিবেশন ২০২৪ সম্পন্ন হয়েছে।
গতকাল অভিজাত এক হােটেলের সম্মেলন কক্ষে আয়োজিত কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সফল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকু।
কাউন্সিলে উপস্থিত সকল নকল নবীশদের মতামত এবং ভোটাধিকার প্রয়োগে নির্বাচিতরা হলেন সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক সজীব কুমার ও অর্থ সম্পাদক তারেক আজিজ।
নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিক্রিয়ায় এসোসিয়েশনের কার্যক্রম ত্বরান্বিত করতে সকলের সমন্বয়ে কাজ করবেন জানান। ভোটারদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 

নাসির সভাপতি ও সজীব সা: সম্পাদক