Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২২ অক্টোবর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

টর্চার সেল স্থাপন করে ছিনতাই, অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার 4 members arrested

 


কক্সবাজারের পৌরসভার বৈদ্যঘোনা পুরাতন জাদিরাম বৌদ্ধ মন্দিরের পাহাড়ে পরিত্যক্ত ঘরে টর্চার সেল স্থাপন করে আগত পর্যটকদের ছিনতাই, অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, সাম্প্রতিক সময়ে কক্সবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ বৈদ্যঘোনা জাদিরাম পাহাড়ের উপর পরিত্যক্ত ঘরে টর্চার সেল স্থাপন করে একটি ডাকাত চক্র। তারা বিভিন্ন পর্যটক ও নিরীহ সাধারণ মানুষকে ধরে নিয়ে বেদম প্রহারের মাধ্যমে মুক্তিপণ আদায় ও মাদক সেবনের অভয়ারণ্য গড়ে তুলে যা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। 
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে, বৈদ্যঘোনা এসএ ক্যাং জাদিরাম পাহাড়ের উপর একটি ডাকাত দল ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত সংবাদে গতকাল র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল ওই স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যগণ দেশীয় অস্ত্র-শস্ত্রসহ দিক-বিদিক দৌড়ে পালানোর চেষ্টাকালে চারজনকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতার ডাকাত দলের কাছ থেকে ১টি কিরিচ, ৩টি ছুরি, ২টি প্লাষ্টিকের পাইপের লাঠি, ১টি কালো রশি এবং ৩টি স্মার্টফোন উদ্ধার করা হয়। 
গ্রেফতাররা হলেন উজ্জল দাশ (২৮), পিতা-বান্টু দাশ, ঘোনার পাড়া, এস এ ক্যাং, ৮নং ওয়ার্ড, উৎপল দে (২৯), পিতা-মৃত বিমল দে, ঘোনার পাড়া, তপোবন সড়ক, ৮নং ওয়ার্ড, বিধান ধর (৩০), পিতা-মৃত দুলাল ধর, ঘোনার পাড়া, এস এ ক্যাং, ৮নং ওয়ার্ড ও অন্তর রুদ্র (২২), পিতা-কাজল রুদ্র, ঘোনার পাড়া, মহেশখাইল্লা পাড়া, ৯নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কক্সবাজার শহরের নিরীহ মানুষকে টার্গেট করে সুযোগ বুঝে তাদের কাছ থেকে মোবাইল, টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতো গ্রেফতার চক্রটি। এছাড়াও ভিকটিমদের বিভিন্ন সময় বৈদ্যঘোনা জাদিরাম পাহাড়ের উপর পরিত্যক্ত ঘরে টর্চার সেল আটকে রেখে নির্যাতনের মাধ্যমে পরিবারের কাছ থেকে বিশাল অংকের মুক্তিপণ আদায় করতো বলেও জিজ্ঞাসাবাদে জানায়।
 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news