Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৩ অক্টোবর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক Rail communication with Khulna stopped

 

 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে তেলবাহী একটি ট্রেনের ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 
 





মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে একটি খালি তেলবাহী ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে ট্রেনটির আটটি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পাকশী হতে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮ টার সময় উদ্ধার কাজ শুরু করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে এখনো অনেক সময় লাগতে পারে। তিনি আরও বলেন, এ ঘটনার পর পার্শবর্তী রেলস্টেশনে আন্তঃনগর চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। ফলে ট্রেনের শতশত যাত্রী ভোগান্তিতে পড়েছেন।’

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার এ কে ইউসুফ আলী বলেন, ‘খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকাজ কাজ চলমান রয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news