Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৩ অক্টোবর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ছাত্রলীগ নিষিদ্ধ॥ ঢাবিতে আনন্দ মিছিল

অনলাইন ডেস্ক Chhatra League is banned

 

 

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের কথা জানানো হয়েছে। এ খবর পাওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ মি‌ছিল বের ক‌রে। মি‌ছিল‌টি ঢা‌বির ভিসি চত্বর থেকে শুরু হ‌য়ে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। 


এসসয় বৈষম‌্যবি‌রোধী ছাত্র আ‌ন্দোল‌নের অন‌্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, আজকে আমাদের জীবনের অন্যতম আনন্দের একটা দিন। ছাত্রলীগ দীর্ঘ ১৬ বছর ধরেই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিলো না। এই ছাত্রলীগ ১৫ জুলাই আমাদের উপর হামলা করেছে, সারাদেশে তারা অসংখ্য ছাত্র-জনতাকে শহীদ করেছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই ছাত্রলীগের মত সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার জন্য।

বৈষম‌্যবি‌রোধী ছাত্র আ‌ন্দোল‌নের অন‌্যতম সমন্বয়ক আবু সাঈদ বলেন, আজকে আমরা অনেক বেশি খুশি কারণ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা সারা দেশ থেকে ছাত্রলীগ ও তার দোসরদের সমূলে উৎখাত করতে চাই। আজকে ঢাকা শহরের মিষ্টি শেষ হয়ে যাক, তবুও আনন্দ শেষ না হোক। 


হাসিব আল ইসলাম না‌মে এক শিক্ষার্থী বলেন, একজন চারণ কবি বলেছিলো ছাত্রলীগ নাকি ছিল,  আছে এবং থাকবে। কিন্তু আজকে তারা কোথায়? আজকে খুনী হাসিনাও নাই, চারণ কবিও নাই, ছাত্রলীগও নাই। তারা বলেছিলো তারা নাকি আমাদের ৭ মিনিটে আউট করবে। আজকে আমরা দেখেছি, তারা মধুর ক্যান্টিনের সামনে ৪৬ সেকেন্ডে আউট হয়ে গেছে। তারা রাজপথ থেকে সৃষ্টি হয়ে রাজপথ থেকে পালিয়ে গেছে। 


তিনি বলেন, বাংলাদেশে আর কোনো মুজিববাদের কোন ঠিকানা হবে না। ২৪ বিপ্লব সবাইকে দেখিয়েছে মুজিববাদ দীর্ঘদিন ধরে আমাদের কাছে সত্য ইতিহাস গোপন করে রেখেছিলো। কিন্তু এখন তারা আর সেটা পারবে না। আমরা অভ্যুত্থানের মাধ্যমে তাদের পরাজিত করেছি। এখন দেশের সকল সাধারণ মানুষ লুকায়িত সত্য ইতিহাস সম্পর্কে জানতে পারবে। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news