Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২৪ অক্টোবর ২০২৪ | ০৭:৪২ অপরাহ্ন

তানোরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সৈয়দ মাহামুদ শাওন ২৪ অক্টোবর ২০২৪


রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা সভা শেষে একইস্থানে পর্যায়ক্রমে বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে