Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৫ অক্টোবর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ম্যাকাওয়ের জালে বাংলাদেশের ৭ গোল

অনলাইন ডেস্ক : football

 


আগের ম্যাচে ফিলিপাইনকে হারিয়ে জয়ে ফিরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। শুক্রবার কম্বোডিয়ার নমপেনে তারা দ্বিতীয় জয়টি তুলে নিলো ম্যাকাওকে ৭-০ গোলে উড়িয়ে।
এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ের এই ম্যাচে ম্যাকাওকে একাই ধসিয়ে দিয়েছেন ফয়সাল করেছেন ৪ গোল।
৪০ মিনিটে ফয়সালের কল্যাণে গোলের খাতা খোলে বাংলাদেশ। তিনি বাকি ৩ গোল করেছেন ৭৮, ৮১ ও ৮৩ মিনিটে।
এছাড়া দুইটি গোল করেন মানিক। বাকি এক গোল করেন রিফাত।
এই জয়ে গ্রুপ রানার্সআপ হওয়ার লড়াইয়ে টিকে থাকলো বাংলাদেশ। বাছাইপর্বের দশটি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ দল আগামী বছর চূড়ান্ত পর্বে খেলবে। কম্বোডিয়ায় বাছাইপর্বে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬।
এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news