Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৬ অক্টোবর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ইবনে সিনায় চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

অনলাইন ডেস্ক : Jobs in Ibn Sina

 

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাকশন (এপিআই প্ল্যান্ট) বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৪ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: প্রোডাকশন (এপিআই প্ল্যান্ট)
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: রসায়নে স্নাতকোত্তর (এমএসসি), পাবলিক বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: এপিআই প্ল্যান্ট পরিচালনায় দক্ষতা 
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৩০ বছর 

কর্মস্থল: মুন্সীগঞ্জ
বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ
অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নিয়ম অনুযায়ী। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৩ নভেম্বর ২০২৪

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news