চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন অংশীজনের সাথে সামাজিক সম্প্রীতি, বাল্যবিবাহ প্রতিরোধে ও ডেঙ্গুসহ মুশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪নং পার্বতীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে শনিবার (২৬ অক্টোবর) সকালে অত্র পরিষদের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। আরো উপস্থিত ছিলেন অত্র পরিষদের সকল ওয়ার্ডের মেম্বারগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম, সাধারণ নাগরিক সহ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা। বক্তারা বক্তব্যে বলেন সচেতনতায় একমাত্র বেঁচে থাকার অবলম্বন তাই সচেতনতার মধ্য দিয়েই আমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।