Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৭ অক্টোবর ২০২৪ | ০৫:৪৭ অপরাহ্ন

রাসিক প্রশাসকের সাথে নিসচা রাজশাহী জেলা কমিটির মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

জেসিকা শেক ২৭ অক্টোবর ২০২৪



রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সাথে মতবিনিময় করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা কমিটির নেতৃবৃন্দ। রোববার দুপুরে নগরভবনে সচিব মহোদয়ের দপ্তরকক্ষে রাসিক প্রশাসক মহোদয়ের সাথে নিসচা রাজশাহী জেলা কমিটির নেতৃবৃন্দ মতবিনিময় করেন। পরে নেতৃবৃন্দ রাজশাহীতে নিরাপদ সড়ক বিষয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়ের নিকট একটি স্মারকলিপি হস্তান্তর করেন। 

এ সময় নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, উপদেষ্টা মোঃ ওলিউর রহমান বাবু, সহ-সভাপতি একরামুল হক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ, সদস্য ডাঃ আরিফ এ সময় উপস্থিত ছিলেন।

রাসিক প্রশাসকের সাথে নিসচা রাজশাহী জেলা কমিটির নেতৃবৃন্দের স্মারকলিপি প্রদান। ছবি: জেসিকা শেক