Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৮ অক্টোবর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচনের দাবীতে ব্যবসায়ী সমন্বয় পরিষদের স্মারক লিপি প্রদান

অনলাইন ডেস্ক : Issuance of memorandum of business coordination council

 

আজ ২৮ অক্টোবর ২০২৪ রোজ সোমবার সকাল ১১টায় রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের উদ্যোগে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির অনির্বাচিত, অযোগ্য, জনবিচ্ছিন্ন বর্তমান পরিষদ ভেঙ্গে দিয়ে একটি অন্তরবর্তীকালিন কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন দিয়ে প্রকৃত ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করার দাবীতে বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন শেষে বিভাগীয় কমিশনারের মাধ্যমে বাণিজ্য উপদেষ্টা বরারব স্মারক লিপি প্রদান করেন। উক্ত কর্মসূচীতে সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি আলী আশরাফ খোকন। স্মারক লিপিতে ব্যবসায়ীরা উল্লেখ করেন চেম্বার অব কমার্স একটি এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকান্ডকে গতিশীল করে থাকে। কিন্তু রাজশাহী চেম্বার অব কমার্সের বর্তমান পরিচালনা পরিষদের অযোগ্য তার কারণে এবং কেউ কেউ ফৌজদারী মামলার আসামী হয়ে পলাতক থাকার কারণে রাজশাহী চেম্বারের কার্যক্রম মুলত স্থবির হয়ে পরেছে। ফলে রাজশাহীর ব্যবসায়ীরা বিভিন্ন প্রকার লাইসেন্স নবায়ন সংক্রান্ত জটিলতা, ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে জটিলতা, ট্যাক্স প্রদান সংক্রান্ত জটিলতা, আমদানী-রপ্তানী সংক্রান্ত জটিলতা এবং নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার মুল্য মনিটরিং সংক্রান্ত জটিলতা নিরসনে চেম্বার অব কমার্সের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। উক্ত কর্মসুচীতে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলীর নেতৃত্বে শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবু বাক্কার আলী, সহ সভাপতি মমতাজ উদ্দিন, ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আঃ ছাত্তার, মহানগর কাচাঁমাল পাইকারী ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন দিপক, মহানগর গোস্ত ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আতাহার রহমান, গণকপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন টেক্কা, হার্ডওয়ার ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি শাহ্ আলম বাবুলিন, রাজশাহী বেনেতি ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মজিবর রহমান, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আজম আলী, রাজশাহী পরিবেশক সমিতির নির্বাহী সদস্য চন্দন সরকার, কুরিয়ার সার্ভিস এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বুলবুল হোসেন, রিকন্ডিশন বাইক বিক্রেতা সমিতির সভাপতি আমান মাহ্তাব, সাধারণ সম্পাদক জুবায়ের শেক প্রমুক।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news