Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৯ অক্টোবর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আগ্নেয়াস্ত্রসহ টেকনাফের সস্ত্রীক কক্সবাজারে গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Teknaf's wife arrested in Cox's Bazar

 


কক্সবাজার গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৪টি দেশীয় তৈরি এলজিসহ এক দম্পতি গ্রেফতার হয়েছে।

সোমবার ২৮ অক্টোবর সন্ধ্যায় জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহর সার্বিক নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতার আসামিরা হলো দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী খুরশীদা আক্তার (২৬)। উভয়ের বাড়ি টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পুরান পল্লান পাড়ায়।

পুলিশ সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক প্রতুল কুমার শীল এর নেতৃত্বে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর জেটিঘাট পন্টুন এলাকায় অবস্থান নিয়ে মহেশখালী থেকে স্পিডবোটে আগত এক দম্পতিকে গ্রেফতার করা হয়। হাতে থাকা ব্যাগ তল্লাশী করলে ৪টি অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news