Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩০ অক্টোবর ২০২৪
০৮:১২ অপরাহ্ন

কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে র‌্যাব-১৫ অধিনায়ক এর মতবিনিময়

কক্সবাজার জেলা প্রতিনিধি 15 captain's exchange of views

 


কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন র‌্যাব-১৫ অধিনায়ক এইচ.এম সাজ্জাদ হোসেন।

বুধবার ৩০ অক্টোবর দুপুরে প্রেস ক্লাব সভাপতি, দৈনিক সৈকত সম্পাদক মাহবুবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি র‌্যাব অধিনায়ক বক্তব্যে বলেন, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, নানা অপরাধের চাপ কক্সবাজারে বেশি। অপরাধ দমনে আমরা সবসময় সচেষ্ট। এক্ষেত্রে সাংবাদিকদের সঠিক তথ্য সহায়তা ও লেখনি দরকার। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আমিনুল হক চৌধুরী, সহ-সভাপতি জিএএম আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম হেলালী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনছার হোসেন, ক্রীড়া সম্পাদক এম আর মাহবুব, পাঠাগার সম্পাদক হাসানুর রশীদ, নির্বাহী সদস্য যথাক্রমে আতাহার ইকবাল, মুহম্মদ নুরুল ইসলাম, কামাল হোসেন আজাদ, শামসুল হক শারেক, এড. আবু সিদ্দিক ওসমানী, মোহাম্মদ হাশিম ও এম আর খোকন।

উপস্থিত ছিলেন এস.এম জাফর (বিটিভি), সাইফুর রহিম শাহীন (আরটিভি), আমানুল হক বাবুল (মোহনা টিভি), আনোয়ার হাসান চৌধুরী (দৈনিক স্বদেশ প্রতিদিন/বিজয়বাংলা নিউজ), মোহাম্মদ শফিক (এশিয়ান টিভি), এম. বেদারুল আলম (দৈনিক কক্সবাজার), এম.এ আজিজ রাসেল (কক্সবাজার বার্তা), জিয়াউল করিম (দৈনিক হিমছড়ি) ও সাহেদ মিজান (সিবিএন) প্রমুখ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news