
কক্সবাজার জেলা প্রশাসনের বাজার মনিটরিং এর জন্য গঠিত "বিশেষ টাস্কফোর্স" এবং উপজেলা প্রশাসন কর্তৃক জেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে।
বুধবার ৩০ অক্টোবর কক্সবাজার সদর, ঈদগাঁও, উখিয়া, পেকুয়া, চকরিয়া, টেকনাফ, রামু ও কুতুবদিয়া উপজেলার বিভিন্ন বাজারে পরিচালিত অভিযানে ৩২টি প্রতিষ্ঠানকে ১,৩৯,৫০০/- টাকা অর্থদণ্ড/জরিমানা করা হয়েছে।
বিজয়বাংলা নিউজকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়ামিন হোসেন জানিয়েছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এ রকম অভিযান প্রতিদিন চলবে। অসাধু ব্যবসায়িদের জরিমানায় আওতায় আনা হবে।