Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ৩১ অক্টোবর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

যমুনা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, নেই বয়সসীমা

অনলাইন ডেস্ক : Jamuna Bank Plc Jobs


যমুনা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ৩১ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: যমুনা ব্যাংক পিএলসি
পদের নাম: উপ-ব্যবস্থাপনা পরিচালক 
পদসংখ্যা: নির্ধারিত নয় 
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কৌশলগত চিন্তাভাবনা, কার্যকর যোগাযোগ এবং দল পরিচালনার দক্ষতা। 
অভিজ্ঞতা: ২৫ বছর 
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই 
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৪

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news