Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ৩১ অক্টোবর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ছাত্র-জনতার বিপ্লবের স্পিরিটে রুয়েটকে গড়ে তোলা হবে

নিজস্ব প্রতিবেদক RUET will be developed in the spirit of student-people revolution

 


ছাত্র-জনতার জুলাই-আগস্টের বিপ্লবের স্পিরিটকে ধারণ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-কে দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার সর্বাত্মক প্রয়াস চালানো হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক। তিনি আরো বলেন, সকল মতভেদ ভুলে রুয়েটের অগ্রযাত্রা ও সার্বিক উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ার জন্য রুয়েটেকেও নতুনভাবে গড়ে তুলতে হবে।

আজ বুধবার দুপুরে কেন্দ্রীয় মিলনায়তনে রুয়েটের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আয়োজিত প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই বক্তব্য রাখেন।

সভায় আরো বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্বাস আলী, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তারিফ উদ্দীন আহমেদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সিনিয়র সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল হোসেন।

মতবিনিময় সভায় রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানগন এবং বিশ^বিদ্যালয়ে কর্মরত শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন ছাত্র-কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।  

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news