Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১০ জানুয়ারি ২০২৪ | ১১:০৮ অপরাহ্ন

দৌলতদিয়া-পাটুরিয়ায় ঘন কুয়াশায় ফেরি বন্ধ

অনলাইন ডেস্ক ১০ জানুয়ারি ২০২৪

ঘন কুয়াশায় নৌ-দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।


বুধবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ নৌরুটে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।


এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে বেশ কিছু যানবাহন।


বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত সাড়ে ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। বর্তমানে এরুটে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে।

দৌলতদিয়া-পাটুরিয়ায় ঘন কুয়াশায় ফেরি বন্ধ