Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০১ নভেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

২০০ শহীদ পরিবার পাবে ৫ লাখ করে টাকা

বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন Juli Shaheed Smriti Foundation

 

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ এই শিরোনামে আগামীকাল শনিবার (২ নভেম্বর) সহায়তা প্রদানের কাজ শুরু হবে। প্রতি সপ্তাহে ২০০ শহীদ পরিবারকে সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ শুক্রবার দুপুরে শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। সারজিস আলম বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত চারটি ধাপে সপ্তাহে ২০০ জনকে সহায়তা পৌঁছে দেওয়া হবে। আপাতত ঢাকা থেকে এ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে সব বিভাগেই শহীদদের পরিবারকে সহযোগিতার কাজ করা হবে।

প্রাথমিকভাবে প্রতি শহীদ পরিবার পাঁচ লাখ এবং আহতরা এক লাখ করে টাকা পাবেন জানিয়ে সারজিস বলেন, শুধু ১৬০০০ নম্বরটি থেকে শহীদ পরিবারে কল দেওয়া হচ্ছে। প্রত্যেকটি টাকার হিসাব যেন দিতে পারি সেভাবেই কাজ করা হচ্ছে। আন-অফিসিয়ালি আহতদের তালিকায় রয়েছে ২৪ হাজার এবং নিহত এক হাজার ৬০০-এর বেশি, যা বারবার যাচাই করা হচ্ছে। আহতদের পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news